বন্দরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে বিদ্যালয়ের অধ্যক্ষের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি তাকে সভাপতি হিসেবে মনোনীত করায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম ও তার রাজনৈতিক সচিব আবুল কাউছার আশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের সহযোগিতা ও দিকনির্দেশনায় বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
অ্যাডভোকেট পাভেল বলেন, “দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়কে আরও আধুনিক ও মানসম্মত প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা সবার দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভর করে।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ ও এডহক কমিটির সদস্য আজিজুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য মো. লিয়াকত আলী এবং অভিভাবক সদস্য সাংবাদিক মেহেদী হাসান সজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক অভিভাবক সদস্য মহিউদ্দিন সিদ্দিক, সাবেক গভর্নিং বডির সদস্য শাহিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।
সভায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন