বি পি নিউজ ২৪

ঈদযাত্রা নিরাপদে মহাসড়কে বিজিবির কড়া টহল

প্রকাশ : ২৬ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঈদযাত্রা নিরাপদে মহাসড়কে বিজিবির কড়া টহল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বিজিবির টহল কার্যক্রম শুরু হয়।

মেঘনা টোল প্লাজা, মোগড়াপাড়া, কাঁচপুর সেতু, রূপগঞ্জের কাঞ্চন সেতুসহ আশপাশের এলাকায় বিজিবি সদস্যদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। এসব কার্যক্রম পরিচালনা করছে বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন-৬২।

বিজিবি সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে মহাসড়কগুলোতে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ বাড়ির পথে রওনা হচ্ছেন। এ সময় ছিনতাই, চুরি কিংবা ডাকাতির মতো অপরাধ ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৬২ এর অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। তিনি বলেন, ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছাতে পারেন এবং কোনো ধরনের অপরাধের শিকার না হন, সে লক্ষ্যেই বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঈদযাত্রা নিরাপদে মহাসড়কে বিজিবির কড়া টহল

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বিজিবির টহল কার্যক্রম শুরু হয়।

মেঘনা টোল প্লাজা, মোগড়াপাড়া, কাঁচপুর সেতু, রূপগঞ্জের কাঞ্চন সেতুসহ আশপাশের এলাকায় বিজিবি সদস্যদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। এসব কার্যক্রম পরিচালনা করছে বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন-৬২।

বিজিবি সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে মহাসড়কগুলোতে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ বাড়ির পথে রওনা হচ্ছেন। এ সময় ছিনতাই, চুরি কিংবা ডাকাতির মতো অপরাধ ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৬২ এর অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। তিনি বলেন, ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছাতে পারেন এবং কোনো ধরনের অপরাধের শিকার না হন, সে লক্ষ্যেই বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ