নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় ঝটিকা মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
গত ২৩ মে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এক পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়েকোবাদ রুবেলসহ বিভিন্ন এলাকার একাধিক নেতাকর্মী।
মামলার অভিযোগে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন উল্লেখ করেন, গত ৫ মে ভোরে শিবুমার্কেট এলাকায় দায়িত্ব পালনকালে তিনি খবর পান যে চাষাড়ায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছে। পরে পুলিশ সেখানে পৌঁছালে মিছিলকারীরা দ্রুত একটি মিনিবাসে করে পালিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এছাড়া মিছিলে ব্যবহৃত একটি মিনিবাস জব্দ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৫ মে ভোরে পলাতক আজমেরী ওসমানের সমর্থকরা মুখে লাল কাপড় বেঁধে চাষাড়া বিজয় স্তম্ভ এলাকায় হঠাৎ মিছিল করে দ্রুত সরে পড়ে। পরদিন শহরের গ্র্যান্ড হল রেস্টুরেন্টে যুবলীগের একটি গোপন বৈঠক থেকে চাঁদপুর জেলার তিন আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়। একই রাতে হাজীগঞ্জ এম সার্কেস এলাকা থেকেও আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন