বি পি নিউজ ২৪

চামড়া সংরক্ষণে ডিসিদের ৮ নির্দেশনা দিল সরকার

প্রকাশ : ২৬ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চামড়া সংরক্ষণে ডিসিদের ৮ নির্দেশনা দিল সরকার

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার। চামড়াকে দেশের জাতীয় সম্পদ উল্লেখ করে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগ পর্যন্ত সব মসজিদে নামাজ শেষে মুসল্লিদের সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতন করতে হবে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে কোরবানির ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ প্রয়োগ ও সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ্দে কেনা লবণ তালিকাভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সুষ্ঠুভাবে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানাগুলোতে চামড়া ছাড়ানো এবং কোরবানির ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে লবণ প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও তদারকির কথাও বলা হয়েছে।

এছাড়া কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় নির্মিত কোরবানি বিষয়ক তথ্যচিত্র ঈদের পাঁচ দিন আগে থেকে জনবহুল এলাকা ও হাট-বাজারে বড় পর্দায় প্রচারের নির্দেশনাও রয়েছে।

সরকার নির্ধারিত মূল্যে ব্যক্তি, মাদ্রাসা ও এতিমখানা থেকে স্থানীয় ব্যবসায়ীরা যাতে কাঁচা চামড়া কিনে, তা নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদের পর সাত দিন জেলা শহর থেকে ঢাকায় এবং ঢাকা থেকে বাইরে কাঁচা চামড়া পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নের কথাও উল্লেখ করা হয়েছে।

সরকার বলছে, কোনো অপশক্তি যেন চামড়া ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সজাগ থাকতে 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চামড়া সংরক্ষণে ডিসিদের ৮ নির্দেশনা দিল সরকার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ