বি পি নিউজ ২৪

ঈদের শুভেচ্ছা জানিয়ে ১নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাইলেন মেম্বার প্রার্থী শাহাদাত সরকার

আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে স্থানীয়দের দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ শাহাদাত সরকার। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ঈদ উপলক্ষে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় তিনি আলীরটেক ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।”

স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় শাহাদাত সরকার বর্তমানে “আলীরটেক সরকার বাড়ি একতা যুব উন্নয়ন সংসদ”-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তরুণদের মধ্যেও তার পরিচিতি রয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঈদের শুভেচ্ছা জানিয়ে ১নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাইলেন মেম্বার প্রার্থী শাহাদাত সরকার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে স্থানীয়দের দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ শাহাদাত সরকার। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ঈদ উপলক্ষে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় তিনি আলীরটেক ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।”

স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় শাহাদাত সরকার বর্তমানে “আলীরটেক সরকার বাড়ি একতা যুব উন্নয়ন সংসদ”-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তরুণদের মধ্যেও তার পরিচিতি রয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ