বি পি নিউজ ২৪

জনসেবার অঙ্গীকার নিয়ে বক্তাবলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন

আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আমজাদ হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এবং ব্যক্তিগত উদ্যোগে গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে এলাকায় ইতোমধ্যে একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

বক্তাবলীর কৃতি সন্তান আমজাদ হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর প্রতি নির্বাচনী সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, জনপ্রতিনিধি হলে সাধারণ মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করা সম্ভব হবে।

বিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমজাদ হোসেন জানান, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হলে বক্তাবলীর শিক্ষা ব্যবস্থা, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।”

তিনি আরও বলেন, “বর্তমান যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। আমি বক্তাবলী থেকে মাদক নির্মূলে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করবো। যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক পথে ফিরিয়ে আনার চেষ্টা থাকবে।”

শেষে বক্তাবলী ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে তিনি বলেন, “আশা করি বক্তাবলী ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবেন। আমি আমার প্রাণপ্রিয় বক্তাবলী বাসীর দীর্ঘ জীবন, সুস্থতা ও সফলতা কামনা করছি।”

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৩ মে ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে বক্তাবলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আমজাদ হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এবং ব্যক্তিগত উদ্যোগে গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে এলাকায় ইতোমধ্যে একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

বক্তাবলীর কৃতি সন্তান আমজাদ হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর প্রতি নির্বাচনী সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, জনপ্রতিনিধি হলে সাধারণ মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করা সম্ভব হবে।

বিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমজাদ হোসেন জানান, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হলে বক্তাবলীর শিক্ষা ব্যবস্থা, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।”

তিনি আরও বলেন, “বর্তমান যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। আমি বক্তাবলী থেকে মাদক নির্মূলে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করবো। যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক পথে ফিরিয়ে আনার চেষ্টা থাকবে।”

শেষে বক্তাবলী ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে তিনি বলেন, “আশা করি বক্তাবলী ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবেন। আমি আমার প্রাণপ্রিয় বক্তাবলী বাসীর দীর্ঘ জীবন, সুস্থতা ও সফলতা কামনা করছি।”

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ