আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আব্দুস ছোবহান ওরফে পরান বাবুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ১২ মে মঙ্গলবার বন্দর রেললাইন এলাকার তার নিজ বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গুণগ্রাহীরা অংশ নেন। মরহুমের রুহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মাঝে তবররুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৯ মে সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন বাদ আছর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জনপ্রিয় চলচ্চিত্র ‘রহিম রূপবান’-সহ বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে ব্যাপক পরিচিতি লাভ করেন। জীবনের শেষ প্রান্তে এসে চরম দারিদ্র্য ও অসুস্থতার সঙ্গে লড়াই করলেও এলাকাবাসীর স্মৃতিতে তিনি একজন গুণী শিল্পী হিসেবেই থেকে গেছেন।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন