বন্দর উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘বন্দর উপজেলা প্রেসক্লাব’-এর বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে ক্লাবের কার্যক্রম গতিশীল রাখা এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের লক্ষে ৩ সদস্য বিশিষ্ট একটি এডহক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ( ১১ মে) বাদ মাগরিব বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি জি কে রাসেল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ।
সভায় উপস্থিত সদস্যরা বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্তির প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়।
সভায় সর্বসম্মতিক্রমে জি কে রাসেল-কে আহ্বায়ক, শরীফ হাসান চিশতীকে সচিব এবং সোহেল ইসলামকে সদস্য করে ৩ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই এডহক কমিটিকে আগামী ২৩ মে মধ্যে ক্লাবের ভোটার তালিকা হালনাগাদ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন