বি পি নিউজ ২৪

ফতুল্লায় দ'গ্ধ একই পরিবারের ৫ সদস্যকে দেখতে বার্ন ইনস্টিটিউটে এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশ : ১১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় দ'গ্ধ একই পরিবারের ৫ সদস্যকে দেখতে বার্ন ইনস্টিটিউটে এমপি আব্দুল্লাহ আল আমিন

ফতুল্লার উত্তর ভুইগড় এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট দুর্ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যকে দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

রোববার (১০ মে) ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন তিনি। এ সময় দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে দগ্ধদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জেনে নেন এমপি আব্দুল্লাহ আল আমিন।

তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের অনুরোধ জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন।

দগ্ধদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১১ মে ২০২৬

ফতুল্লায় দ'গ্ধ একই পরিবারের ৫ সদস্যকে দেখতে বার্ন ইনস্টিটিউটে এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ফতুল্লার উত্তর ভুইগড় এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট দুর্ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যকে দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

রোববার (১০ মে) ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন তিনি। এ সময় দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে দগ্ধদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জেনে নেন এমপি আব্দুল্লাহ আল আমিন।

তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের অনুরোধ জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন।

দগ্ধদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ