নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড় এলাকায় র্যাবের পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের ব্যবহৃত পোশাকসদৃশ কটি, হ্যান্ডকাপ, ওয়্যারলেস সেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন আক্তারুজ্জামান (৪৬) ও মো. আমিরুল ইসলাম রাসেল (৩২)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ছাই রঙের ব্যাগ, একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাপ এবং র্যাবের ব্যবহৃত কালো কটির মতো চারটি পোশাক জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, ঢাকা মেট্রো-চ-১৪-৪৫৭২ নম্বরের একটি মাইক্রোবাস ব্যবহার করে বিভিন্ন এলাকায় র্যাব পরিচয়ে প্রতারণা চালাতেন।
পুলিশের দাবি, আটকরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি বাহিনীর, বিশেষ করে র্যাবের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এ ঘটনায় প্রতারণা চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুইজনকে আদালতে পাঠানো হয়।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন