বি পি নিউজ ২৪

সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল বোর্ড ও স্যানিটারি ভেন্ডিং মেশিন বিতরণ

প্রকাশ : ২৩ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল বোর্ড ও স্যানিটারি ভেন্ডিং মেশিন বিতরণ

ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, কালার কোডেড ময়লার বিন, টেকসই পানির বোতল, সুইস পানি ফিল্টার এবং ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল হোয়াইট বোর্ড বিতরণ করা হয়।

এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৩ মে ২০২৬

সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল বোর্ড ও স্যানিটারি ভেন্ডিং মেশিন বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, কালার কোডেড ময়লার বিন, টেকসই পানির বোতল, সুইস পানি ফিল্টার এবং ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল হোয়াইট বোর্ড বিতরণ করা হয়।

এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ