বি পি নিউজ ২৪

নারায়নগঞ্জকে বিশ্বমানের নগরী গড়ার পরিকল্পনা সাখাওয়াতের

প্রকাশ : ২২ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়নগঞ্জকে বিশ্বমানের নগরী গড়ার পরিকল্পনা সাখাওয়াতের
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আধুনিক ও বিশ্বমানের নগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ)-এর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় এনজিএ’র প্রতিনিধি দল নগরীর জননিরাপত্তা জোরদারে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় এবং প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করে।

এনসিসি প্রশাসক বলেন, যানজট নিরসন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সঞ্চালন লাইন স্থাপন এবং চাষাঢ়া থেকে পঞ্চবটি পর্যন্ত সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, পাড়া-মহল্লাভিত্তিক পাঠাগার, শিশুপার্ক ও জিমনেশিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে খেলাধুলার মাঠ সংরক্ষণ ও সম্প্রসারণ এবং সিটি পার্ক আধুনিকায়নের উদ্যোগও নেওয়া হবে।

পরিচ্ছন্ন ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে নগরবাসী ও বিশিষ্টজনদের সহযোগিতা কামনা করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সভায় এনজিএ’র সাধারণ সম্পাদক মঈন আহসানের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৩ মে ২০২৬

নারায়নগঞ্জকে বিশ্বমানের নগরী গড়ার পরিকল্পনা সাখাওয়াতের

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আধুনিক ও বিশ্বমানের নগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ)-এর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় এনজিএ’র প্রতিনিধি দল নগরীর জননিরাপত্তা জোরদারে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় এবং প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করে।

এনসিসি প্রশাসক বলেন, যানজট নিরসন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সঞ্চালন লাইন স্থাপন এবং চাষাঢ়া থেকে পঞ্চবটি পর্যন্ত সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, পাড়া-মহল্লাভিত্তিক পাঠাগার, শিশুপার্ক ও জিমনেশিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে খেলাধুলার মাঠ সংরক্ষণ ও সম্প্রসারণ এবং সিটি পার্ক আধুনিকায়নের উদ্যোগও নেওয়া হবে।

পরিচ্ছন্ন ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে নগরবাসী ও বিশিষ্টজনদের সহযোগিতা কামনা করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সভায় এনজিএ’র সাধারণ সম্পাদক মঈন আহসানের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ