আগামী জুলাই মাসের মধ্যেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাকে আরও আনন্দদায়ক ও মানসম্মত করতে সরকার এ উদ্যোগ বাস্তবায়ন করছে।
শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে খেলাধুলা ও বিতর্ক ক্লাব চালুর উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়ে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু ফলাফলভিত্তিক শিক্ষা নয়, বরং আনন্দময় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। এ উদ্দেশ্যে পাঠ্যপুস্তক সংশোধন ও আধুনিকায়নের কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে তিনি জানান, কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে বিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষাও চালুর প্রক্রিয়া চলছে।
এছাড়া শতবর্ষী ও পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের জন্য নীতিমালা তৈরির বিষয়েও সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি নুসরাত ফাতেমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং জেলা প্রশাসক মো. রায়হান কবীর।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন