বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ ২ নং রেলগেট থেকে চাষাড়া বাইপাস সড়কের প্রস্তাব করে আহমেদুর রহমান তনু

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ ২ নং রেলগেট থেকে চাষাড়া বাইপাস সড়কের প্রস্তাব করে আহমেদুর রহমান তনু

নারায়ণগঞ্জ শহরের যানজটের কারনে দীর্ঘ দিন যাবত ভোগান্তিতে পোহাচ্ছে নগরবাসি। যানজট মুক্ত রাখতে রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসনকে নিয়ে সচেতন মহল বিভিন্ন সময় আলোচনা করে আসলেও তেমন ফল পাচ্ছে মানুষ। কিন্তু জুলাই আন্দোলনের পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে অপসারন করার পরে ২০২৫ সনের ১ সেপ্টেম্বর  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক হিসেবে ড.আবু নাছের আব্দুল্লাহ নিয়োগ পান। তিনি দায়িত্বে আসার শহরের যানজট নিয়ে কাজ শুরু করলে তখন ২ নম্বর রেলগেট থেকে চাষাঢ়া মহিলা কলেজ পর্যন্ত বাইপাস সড়কটি করার জন্য প্রস্তাব রাখেন ব্যবসায়ীদের পক্ষে বিকেএমইএ সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু। তাদের নেতৃত্বে তখন মহিলা কলেজের জায়গার জটিলতা নিয়ে গত বছরের ১৬ ডিসেম্বর তা পরিদর্শনে গিয়ে কলেজ কতৃপক্ষের সাথে আলোচনা করে নাসিকের সাবেক প্রশাসক ড.আবু নাছের আব্দুল্লাহ সমাধান করেন। তিনি এই রাস্তার  বাজেট পরিকল্পনা করে যান। আর কিছু দিন থাকতে পারলে এই সড়কটি শেষ করে যাওয়ার পরিকল্পনা ছিল। আহমেদুর রহমান তনুর  ভাষ্যমতে সড়কটি হলে শহরের যানজটের চাপ কমবে। তার প্রতিফলন বাস্তবায়ন করে দেখিয়েছে নাসিক বর্তমান প্রশাসক সাখাওয়াত হোসেন খান। তিনি সম্প্রতি মহিলা কলেজের দেয়াল ভেঙ্গে সড়কটি চলাচলে উম্মুক্ত করে দিয়েছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জ ২ নং রেলগেট থেকে চাষাড়া বাইপাস সড়কের প্রস্তাব করে আহমেদুর রহমান তনু

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের যানজটের কারনে দীর্ঘ দিন যাবত ভোগান্তিতে পোহাচ্ছে নগরবাসি। যানজট মুক্ত রাখতে রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসনকে নিয়ে সচেতন মহল বিভিন্ন সময় আলোচনা করে আসলেও তেমন ফল পাচ্ছে মানুষ। কিন্তু জুলাই আন্দোলনের পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে অপসারন করার পরে ২০২৫ সনের ১ সেপ্টেম্বর  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক হিসেবে ড.আবু নাছের আব্দুল্লাহ নিয়োগ পান। তিনি দায়িত্বে আসার শহরের যানজট নিয়ে কাজ শুরু করলে তখন ২ নম্বর রেলগেট থেকে চাষাঢ়া মহিলা কলেজ পর্যন্ত বাইপাস সড়কটি করার জন্য প্রস্তাব রাখেন ব্যবসায়ীদের পক্ষে বিকেএমইএ সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু। তাদের নেতৃত্বে তখন মহিলা কলেজের জায়গার জটিলতা নিয়ে গত বছরের ১৬ ডিসেম্বর তা পরিদর্শনে গিয়ে কলেজ কতৃপক্ষের সাথে আলোচনা করে নাসিকের সাবেক প্রশাসক ড.আবু নাছের আব্দুল্লাহ সমাধান করেন। তিনি এই রাস্তার  বাজেট পরিকল্পনা করে যান। আর কিছু দিন থাকতে পারলে এই সড়কটি শেষ করে যাওয়ার পরিকল্পনা ছিল। আহমেদুর রহমান তনুর  ভাষ্যমতে সড়কটি হলে শহরের যানজটের চাপ কমবে। তার প্রতিফলন বাস্তবায়ন করে দেখিয়েছে নাসিক বর্তমান প্রশাসক সাখাওয়াত হোসেন খান। তিনি সম্প্রতি মহিলা কলেজের দেয়াল ভেঙ্গে সড়কটি চলাচলে উম্মুক্ত করে দিয়েছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ