নারায়ণগঞ্জের বন্দরে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হওয়া নারী মাদক কারবারি সুফিয়া বেগমকে (৫২) এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ জুন) বিকেলে বন্দর থানার মাহামুদনগর এলাকায় পরিচালিত অভিযানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার এ রায় দেন।
জানা যায়, এলাকায় মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দল সুফিয়া বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পরে মাদকদ্রব্য বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সুফিয়া বেগমকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন