বি পি নিউজ ২৪

তোলারামে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ : ২০ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তোলারামে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) কলেজ ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান এবং মহানগর সেক্রেটারি আমজাদ হোসেন।

বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ জরুরি। পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।

কর্মসূচিতে তোলারাম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগরের অন্যান্য নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। সমাপনী বক্তব্যে বক্তারা পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২১ জুন ২০২৬

তোলারামে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) কলেজ ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান এবং মহানগর সেক্রেটারি আমজাদ হোসেন।

বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ জরুরি। পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।

কর্মসূচিতে তোলারাম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগরের অন্যান্য নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। সমাপনী বক্তব্যে বক্তারা পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ