নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) রাতে বন্দর থানার সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সোনাকান্দা কবরস্থান রোড এলাকার রুহুল আমিনের ছেলে রাশেদ (৪২) এবং সেলসারদী এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে তানজিম (৩২)।
পরে শনিবার (২০ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের পৃথক ওয়ারেন্ট অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন