ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার অভিযোগ এবং গাইবান্ধার পলাশবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) সকাল ১১টায় নারায়ণগঞ্জ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন