বি পি নিউজ ২৪

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে দোয়া-মাহফিলে রাজীবের বক্তব্য

প্রকাশ : ২০ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে দোয়া-মাহফিলে রাজীবের বক্তব্য

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া, মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তিনি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তার ভূমিকা এবং আদর্শকে স্মরণ করে বক্তব্য দেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২০ জুন ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে দোয়া-মাহফিলে রাজীবের বক্তব্য

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া, মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তিনি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তার ভূমিকা এবং আদর্শকে স্মরণ করে বক্তব্য দেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ