বি পি নিউজ ২৪

নীরবে দল গুছাচ্ছে আওয়ামী লীগ

প্রকাশ : ২০ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 নীরবে দল গুছাচ্ছে আওয়ামী লীগ
ছবি: সংগৃহীত

প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড তুলনামূলকভাবে সীমিত থাকলেও নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ভেতরে নীরব সাংগঠনিক তৎপরতা চলছে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

স্থানীয় সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, জেলার বিভিন্ন ইউনিটে আওয়ামী লীগের কিছু অংশে গোপনে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

সূত্রগুলো আরও জানায়, সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে নেতৃত্ব ও পদ-পদবি কেন্দ্রিক প্রতিযোগিতা তৈরি হয়েছে। নিজেদের অবস্থান শক্ত করতে বিভিন্ন গ্রুপ নীরবে সক্রিয় রয়েছে বলেও আলোচনা রয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিভিন্ন গ্রুপের ছোট পরিসরের কর্মসূচি, ঝটিকা মিছিল ও সীমিত সমাবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, এসব কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সাংগঠনিক শক্তি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক আল মেহেদী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন গোপন বা প্রকাশ্য যেকোনো রাজনৈতিক তৎপরতার ওপর পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২০ জুন ২০২৬

নীরবে দল গুছাচ্ছে আওয়ামী লীগ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ