সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের সঙ্গে বড় পর্দায় ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর ফাইনাল খেলা উপভোগ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং জেলা প্রশাসক মো. রায়হান কবির।
দেশব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন ধাপের বাছাইপর্ব শেষে চারটি প্রাথমিক বিদ্যালয়ের দল ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনাল ম্যাচটি শিক্ষার্থীদের সঙ্গে উপভোগ করতে সোনারগাঁওয়ে উপস্থিত হন এমপি আজহারুল ইসলাম মান্নান ও জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তারা শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন