বি পি নিউজ ২৪

ওসমানপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিএনপি নেতা টিপু

প্রকাশ : ২০ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ওসমানপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিএনপি নেতা টিপু
আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু দাবি করেছেন, ওসমান পরিবারের অনুসারীরা তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাকে দুর্বল করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানো হচ্ছে।

এক বিবৃতিতে টিপু বলেন, ওসমান পরিবারের কার্যক্রমের সমালোচনা করায় একটি মহল ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ওসমানপন্থী কিছু ব্যক্তি এবং তাদের সহযোগীরা বিভিন্ন কল্পিত ঘটনা তৈরি করে জনমত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, তার রাজনৈতিক অবস্থান ও রাজপথের কর্মকাণ্ড ব্যাহত করার উদ্দেশ্যে একটি চক্র সক্রিয় রয়েছে। এ কারণে দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে টিপু দাবি করেন, আগামী ২৫ ও ২৬ জুনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার অংশ হিসেবেও তাকে টার্গেট করা হতে পারে। তবে যেকোনো ষড়যন্ত্রের মুখেও ওসমান পরিবারের বিরুদ্ধে নিজের অবস্থান থেকে সরে দাঁড়াবেন না এবং রাজপথে সক্রিয় থাকবেন বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২০ জুন ২০২৬

ওসমানপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিএনপি নেতা টিপু

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু দাবি করেছেন, ওসমান পরিবারের অনুসারীরা তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাকে দুর্বল করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানো হচ্ছে।

এক বিবৃতিতে টিপু বলেন, ওসমান পরিবারের কার্যক্রমের সমালোচনা করায় একটি মহল ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ওসমানপন্থী কিছু ব্যক্তি এবং তাদের সহযোগীরা বিভিন্ন কল্পিত ঘটনা তৈরি করে জনমত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, তার রাজনৈতিক অবস্থান ও রাজপথের কর্মকাণ্ড ব্যাহত করার উদ্দেশ্যে একটি চক্র সক্রিয় রয়েছে। এ কারণে দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে টিপু দাবি করেন, আগামী ২৫ ও ২৬ জুনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার অংশ হিসেবেও তাকে টার্গেট করা হতে পারে। তবে যেকোনো ষড়যন্ত্রের মুখেও ওসমান পরিবারের বিরুদ্ধে নিজের অবস্থান থেকে সরে দাঁড়াবেন না এবং রাজপথে সক্রিয় থাকবেন বলে জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ