বি পি নিউজ ২৪

শিশুদের সঙ্গে ফুটবল উন্মাদনায় মেতে উঠলেন নারায়ণগঞ্জের ডিসি

প্রকাশ : ২০ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিশুদের সঙ্গে ফুটবল উন্মাদনায় মেতে উঠলেন নারায়ণগঞ্জের ডিসি

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জাতীয় পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় খেলার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, যেখানে শিশুদের সঙ্গে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

শনিবার (২০ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে তাদের সঙ্গে সময় কাটান জেলা প্রশাসক। এ সময় তিনি শিশুদের সঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং তাদের অনুপ্রাণিত করেন।

এর আগে একই দিনে সোনারগাঁওয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ‘বহিরাঙ্গন’-এও অংশ নেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

দুই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২১ জুন ২০২৬

শিশুদের সঙ্গে ফুটবল উন্মাদনায় মেতে উঠলেন নারায়ণগঞ্জের ডিসি

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জাতীয় পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় খেলার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, যেখানে শিশুদের সঙ্গে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

শনিবার (২০ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে তাদের সঙ্গে সময় কাটান জেলা প্রশাসক। এ সময় তিনি শিশুদের সঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং তাদের অনুপ্রাণিত করেন।

এর আগে একই দিনে সোনারগাঁওয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ‘বহিরাঙ্গন’-এও অংশ নেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

দুই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য 

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ