ডিএনডি খালের তীরবর্তী অবৈধ কলকারখানার কারণে সৃষ্ট পরিবেশ দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
সভায় ডিএনডি খালের পানি ও পরিবেশ রক্ষায় শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশগত ঝুঁকি এবং দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খালের আশপাশে গড়ে ওঠা অবৈধ কলকারখানার কারণে সৃষ্ট ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়।
এ সময় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। বক্তারা ডিএনডি খালকে দূষণমুক্ত রাখতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন