নারায়ণগঞ্জে আয়োজিত ‘জব ফেয়ার ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
বুধবার (২৪ জুন) নগরীর চাষাড়াস্থ হীরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সংস্থাটির কারিগরি ও আর্থিক সহযোগিতায় মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. রায়হান কবির চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন