নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া মহিলা কলেজ থেকে ২নং রেলগেট পর্যন্ত লিংক রোডের চাষাড়া অংশে দীর্ঘদিনের জটিলতা নিরসনের পর এখন নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের উদ্যোগে কাজটি গতি পেয়েছে বলে জানা গেছে।
চলমান নির্মাণকাজের অগ্রগতি মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
স্থানীয়দের প্রত্যাশা, কাজ সম্পন্ন হলে ওই এলাকার যান চলাচল আরও সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন