বি পি নিউজ ২৪

গোলাচিপায় শহীদ জিয়ার স্মরণে মিলাদ মাহফিল, প্রধান বক্তা টিপু

প্রকাশ : ২২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোলাচিপায় শহীদ জিয়ার স্মরণে মিলাদ মাহফিল, প্রধান বক্তা টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ডের গোলাচিপা এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে গোলাচিপার রুপার বাড়ির সামনে মহানগর বিএনপির নেতা আনোয়ার মাহমুদ বকুলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন। পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২২ জুন ২০২৬

গোলাচিপায় শহীদ জিয়ার স্মরণে মিলাদ মাহফিল, প্রধান বক্তা টিপু

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ডের গোলাচিপা এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে গোলাচিপার রুপার বাড়ির সামনে মহানগর বিএনপির নেতা আনোয়ার মাহমুদ বকুলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন। পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ