বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে জনতা ব্যাংকের নতুন ব্র্যান্ডিং উদ্বোধন, গ্রাহক সমাবেশে সাখাওয়াত হোসেন খান

প্রকাশ : ২২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে জনতা ব্যাংকের নতুন ব্র্যান্ডিং উদ্বোধন, গ্রাহক সমাবেশে সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জে জনতা ব্যাংক পিএলসির পিএসি ড্রেজার সংস্থা শাখার ব্র্যান্ডিং উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ, গ্রাহকবান্ধব কার্যক্রম জোরদার এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জনতা ব্যাংকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি গ্রাহকদের আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও উন্নত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে শাখার নতুন ব্র্যান্ডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২২ জুন ২০২৬

নারায়ণগঞ্জে জনতা ব্যাংকের নতুন ব্র্যান্ডিং উদ্বোধন, গ্রাহক সমাবেশে সাখাওয়াত হোসেন খান

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে জনতা ব্যাংক পিএলসির পিএসি ড্রেজার সংস্থা শাখার ব্র্যান্ডিং উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ, গ্রাহকবান্ধব কার্যক্রম জোরদার এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জনতা ব্যাংকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি গ্রাহকদের আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও উন্নত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে শাখার নতুন ব্র্যান্ডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ