নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত মেট্রোরেল স্টেশন স্থাপনের দাবিতে দেওয়া ডিও লেটারের পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে।
এমআরটি লাইন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলাকে পুনঃসম্পৃক্ত করার বিষয়ে দেওয়া ডিও লেটারটি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিস।
গত ৩০ জুলাই প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এর আগে নারায়ণগঞ্জবাসী ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় শহরের চাষাঢ়া ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মেট্রোরেল স্টেশন স্থাপনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসী ও ব্যবসায়ীদের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন