জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, নতুন করে একটি ‘হেলমেট বাহিনী’ মাথাচাড়া দিয়ে উঠেছে।
তিনি আরও বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় বাস্তবায়ন করছে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট ও বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সংবিধান সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিকার দাবি করেন তিনি।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর বলেন, ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আন্দোলনে নিহত শহীদ ও আহতদের ঘটনায় বিচার নিশ্চিত করা, পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রত্যাশা পূরণ করা জরুরি।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন