বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে প্রথমবার নৌযান শুমারি, তালিকায় ৩ হাজার ২০৫ নৌযান

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে প্রথমবার নৌযান শুমারি, তালিকায় ৩ হাজার ২০৫ নৌযান

নারায়ণগঞ্জে নৌযান শুমারি ২০২৬ নিয়ে অবহিতকরণ সভা, তথ্যভান্ডার হবে সিদ্ধান্ত গ্রহণের সহায়ক

স্টাফ রিপোর্টার

নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে সহায়তার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো পরিচালিত হচ্ছে ‘নৌযান শুমারি ২০২৬’। এ কার্যক্রম সম্পর্কে অংশীজনদের অবহিত করতে নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, পরিসংখ্যান বিভাগের উপপরিচালক ওবায়দুর রহমান, উপপরিচালক মাসুদুল হাসান তাপস, সমবায় কর্মকর্তা আবু জাফর, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা, নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, নৌযান শুমারির আওতায় সমুদ্র, নদী, অভ্যন্তরীণ জলসীমা ও রিসোর্টে ব্যবহৃত সব ধরনের ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে মৌসুমি ও সারা বছর চলাচলকারী নৌযানের পাশাপাশি রিসোর্টে ভাড়ায় পরিচালিত নৌযানও অন্তর্ভুক্ত থাকবে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলায় ঘাটভিত্তিক নৌযানের সংখ্যা ৩ হাজার ১২৩টি এবং থানাভিত্তিক নৌযানের সংখ্যা ৮২টি। সব মিলিয়ে জেলায় মোট নৌযানের সংখ্যা ৩ হাজার ২০৫টি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নৌযান শুমারি সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। এই কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নৌযানের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে নৌপরিবহন খাতের পরিকল্পনা প্রণয়ন, নৌযানের মালিক ও শ্রমিকদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় সরকার আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নৌযান সংশ্লিষ্ট ব্যক্তিরা শুমারি কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে প্রথমবার নৌযান শুমারি, তালিকায় ৩ হাজার ২০৫ নৌযান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ