নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ কমানো এবং আবাসিক গ্রাহকদের জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় সংগঠনের প্রতিনিধিরা জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের হাতে স্মারকলিপি তুলে দেন। পরে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
স্মারকলিপিতে উত্থাপিত পাঁচটি দাবির মধ্যে রয়েছে— সাধারণ আবাসিক গ্রাহকদের জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন স্থগিত করা, নারায়ণগঞ্জকে ‘বিশেষ’ শ্রেণির জেলায় উন্নীত করা, মেট্রোরেলের সংযোগ নারায়ণগঞ্জ শহর পর্যন্ত সম্প্রসারণ, যানজট নিরসনে চাষাঢ়া থেকে কমলাপুর পর্যন্ত রেল চলাচল সীমাবদ্ধ রাখা এবং হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা।
আলোচনায় সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, প্রিপেইড মিটার কোনো রাজনৈতিক বিষয় নয়; এটি সাধারণ মানুষের ভোগান্তির সঙ্গে জড়িত। তাঁর ভাষ্য, অতিরিক্ত কোড ও ডিজিট ব্যবহারের কারণে গ্রাহকদের বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে পোশাকশ্রমিকদের জন্য অগ্রিম অর্থ পরিশোধ করে বিদ্যুৎ ব্যবহার করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, সংগঠনটি নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, এর কয়েকটি বিষয়ে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি রয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জকে বিশেষ ক্যাটাগরির জেলায় উন্নীত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এছাড়া হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গের উন্নয়নে সিটি করপোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সমন্বয়ে কাজ চলছে।
প্রিপেইড মিটার প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এ সংক্রান্ত দাবিটি ইতোমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি ইতিবাচকভাবে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম সাময়িকভাবে ধীরগতিতে রাখা হতে পারে। একই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধারণ এবং এ ইস্যুতে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান।
এ সময় ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ নূর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন