বি পি নিউজ ২৪

তোলারাম কলেজে ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়ে তদন্তের দাবি নারায়ণগঞ্জ জামায়াতের

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তোলারাম কলেজে ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়ে তদন্তের দাবি নারায়ণগঞ্জ জামায়াতের

সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থসম্পাদকের ওপর হামলার অভিযোগ এনে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৫ আগস্ট) এক বিবৃতিতে এ নিন্দা জানান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও তা সহিংসতা, দমন-পীড়ন বা আধিপত্য বিস্তারের মাধ্যমে সমাধান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ সহাবস্থান, আইনের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক সহনশীলতা প্রয়োজন।

মাওলানা আবদুল জব্বার বলেন, রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত বাড়লে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকে। এ সুযোগে বিতাড়িত স্বৈরাচারী শক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বিএনপি ও ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

একই সঙ্গে প্রশাসনের প্রতি তোলারাম কলেজের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর। পাশাপাশি সব পক্ষকে রাজনৈতিক সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

তোলারাম কলেজে ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়ে তদন্তের দাবি নারায়ণগঞ্জ জামায়াতের

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থসম্পাদকের ওপর হামলার অভিযোগ এনে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৫ আগস্ট) এক বিবৃতিতে এ নিন্দা জানান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও তা সহিংসতা, দমন-পীড়ন বা আধিপত্য বিস্তারের মাধ্যমে সমাধান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ সহাবস্থান, আইনের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক সহনশীলতা প্রয়োজন।

মাওলানা আবদুল জব্বার বলেন, রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত বাড়লে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকে। এ সুযোগে বিতাড়িত স্বৈরাচারী শক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বিএনপি ও ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

একই সঙ্গে প্রশাসনের প্রতি তোলারাম কলেজের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর। পাশাপাশি সব পক্ষকে রাজনৈতিক সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ