বি পি নিউজ ২৪

ছাত্রদল-শিবির সংঘর্ষের পর তোলারাম কলেজর ছাত্রাবাস বন্ধ ঘোষণা

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছাত্রদল-শিবির সংঘর্ষের পর তোলারাম কলেজর ছাত্রাবাস বন্ধ ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি তোলারাম কলেজে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলেজের শের-ই বাংলা ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টা থেকে প্রায় দেড়টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর বিকেলে ইসদাইর এলাকায় অবস্থিত তোলারাম কলেজের আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম ও হোস্টেল সুপারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিকেল ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্রাবাস বন্ধের ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে ছাত্রশিবিরের অনুসারীদের বের করে দেন বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় দুই শিক্ষার্থীকে পুলিশের গাড়িতে উঠতে দেখা যায়।

এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রাবাসে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে বলে তারা জানতে পেরেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে। তবে কয়েকজন শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে হল ছাড়তে রাজি না হওয়ায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সংঘর্ষের পর কলেজের পাশের ছাত্রী নিবাসের গেটও বন্ধ করে দেওয়া হয়। আবাসিক এক শিক্ষার্থী জানান, সাধারণত নিয়ম অনুযায়ী ছাত্রীরা রাত ৮টা পর্যন্ত বাইরে থাকা ও পড়াশোনার সুযোগ পান। তবে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে এক সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ছাত্রদল-শিবির সংঘর্ষের পর তোলারাম কলেজর ছাত্রাবাস বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ