বি পি নিউজ ২৪

‘জুলাই চেতনায় গড়বো দেশ’ স্লোগানে নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘জুলাই চেতনায় গড়বো দেশ’ স্লোগানে নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহত জুলাইযোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‘জুলাই চেতনায় গড়বো দেশ’ স্লোগানে নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহত জুলাইযোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ