৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বুধবার (৫ আগস্ট) মহানগর এনসিপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে মহানগর এনসিপির নেতারা শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বুধবার (৫ আগস্ট) মহানগর এনসিপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে মহানগর এনসিপির নেতারা শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন