বি পি নিউজ ২৪

এমপি আল আমিনের সঙ্গে জাতীয় যুবশক্তির জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এমপি আল আমিনের সঙ্গে জাতীয় যুবশক্তির জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মো. জাহিদুল হক বাঁধন, সদস্য সচিব ইমন মালুম এবং মুখ্য সংগঠক নূর জামাল হাসানের নেতৃত্বে জেলা কমিটির নেতারা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাছের উদ্দিন, সিনিয়র সংগঠক মিনহাজুল আবেদীন বাবলু, দপ্তর সম্পাদক মো. পিয়াল এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ অনন্ত।

সাক্ষাৎকালে জাতীয় যুবশক্তির নেতারা সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নারায়ণগঞ্জের যুবসমাজের উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ডে যুবশক্তির ভূমিকা এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

এমপি আল আমিনের সঙ্গে জাতীয় যুবশক্তির জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মো. জাহিদুল হক বাঁধন, সদস্য সচিব ইমন মালুম এবং মুখ্য সংগঠক নূর জামাল হাসানের নেতৃত্বে জেলা কমিটির নেতারা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাছের উদ্দিন, সিনিয়র সংগঠক মিনহাজুল আবেদীন বাবলু, দপ্তর সম্পাদক মো. পিয়াল এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ অনন্ত।

সাক্ষাৎকালে জাতীয় যুবশক্তির নেতারা সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নারায়ণগঞ্জের যুবসমাজের উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ডে যুবশক্তির ভূমিকা এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ