বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে রাতভর আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে রাতভর আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক দিনমজুরকে আটকে রেখে নির্যাতন এবং দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের এক নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা মোড় এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, পরে বিকেলে ভুক্তভোগী রফিকুল ইসলাম (২৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আটকে রেখে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন— সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৬), রমজান আলী (২৩), আল আমিন (২২), গোলাম কিবরিয়া জয় (২১), রবিউল ইসলাম (২৪), জাহাঙ্গীর (২৩) ও আরমান (২২)। মামলায় আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার বাসিন্দা রফিকুল ইসলাম কাজের সুবাদে সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় ভাড়া থাকেন। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে সিআইখোলা বউবাজার এলাকা থেকে অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে একটি দোকানঘরে আটকে রাখে। সেখানে রাতভর মারধর করে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অস্ত্রের ভয় দেখিয়ে রফিকুলকে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা আনতে চাপ দেওয়া হয়। মঙ্গলবার সকালে তিনি তার চাচা মো. হাদিস মিয়াকে ফোনে বিষয়টি জানালে তিনি পুলিশকে অবহিত করেন। পরে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে উদ্ধার এবং সাতজনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে রাতভর আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক দিনমজুরকে আটকে রেখে নির্যাতন এবং দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের এক নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা মোড় এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, পরে বিকেলে ভুক্তভোগী রফিকুল ইসলাম (২৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আটকে রেখে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন— সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৬), রমজান আলী (২৩), আল আমিন (২২), গোলাম কিবরিয়া জয় (২১), রবিউল ইসলাম (২৪), জাহাঙ্গীর (২৩) ও আরমান (২২)। মামলায় আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার বাসিন্দা রফিকুল ইসলাম কাজের সুবাদে সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় ভাড়া থাকেন। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে সিআইখোলা বউবাজার এলাকা থেকে অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে একটি দোকানঘরে আটকে রাখে। সেখানে রাতভর মারধর করে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অস্ত্রের ভয় দেখিয়ে রফিকুলকে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা আনতে চাপ দেওয়া হয়। মঙ্গলবার সকালে তিনি তার চাচা মো. হাদিস মিয়াকে ফোনে বিষয়টি জানালে তিনি পুলিশকে অবহিত করেন। পরে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে উদ্ধার এবং সাতজনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ