বি পি নিউজ ২৪

বন্দরে পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা চেষ্টা মামলার এক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হত্যা চেষ্টা মামলার আসামি মো. সোহেল রানা (৩৬) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত (২৩), রকিবুল হাসান জনি (৩৩) ও মো. শাহীন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই (নিঃ) ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ নিয়ন্ত্রণে বন্দর থানা পুলিশ সক্রিয় রয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়মিত চলবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

বন্দরে পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা চেষ্টা মামলার এক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হত্যা চেষ্টা মামলার আসামি মো. সোহেল রানা (৩৬) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত (২৩), রকিবুল হাসান জনি (৩৩) ও মো. শাহীন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই (নিঃ) ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ নিয়ন্ত্রণে বন্দর থানা পুলিশ সক্রিয় রয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়মিত চলবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ