নারায়ণগঞ্জের বন্দরে ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতি হওয়া দুইটি শটগানের মধ্যে সর্বশেষ আরও একটি শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গত ২ জুলাই ভোরে বন্দর থানার হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের নদীর ঘাট সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনরত দুই আনসার সদস্যের ওপর হামলা চালায় একদল ডাকাত। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে দুইটি শটগান নিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় বন্দর থানায় ডাকাতি মামলা দায়ের হলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়।
পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই শরীফুল হাসান ও এসআই এস এম আব্দুল আজিজসহ একটি দল নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ থানার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকার জনৈক জলিলের জমির পাশের ধইঞ্চা ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত আরও একটি শটগান উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগে গত ১৩ জুলাই এ মামলায় একটি শটগান উদ্ধারসহ একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। সর্বশেষ অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে লুণ্ঠিত দুইটি শটগানই উদ্ধার করা হয়েছে।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন