বি পি নিউজ ২৪

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নারায়ণগঞ্জজুড়ে একযোগে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নারায়ণগঞ্জজুড়ে একযোগে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ, ২৫ জুলাই: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলা, পাঁচটি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশন এলাকায় একযোগে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক এ কর্মসূচির মাধ্যমে কর্ম ও শিক্ষার পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্ন জীবনধারা গড়ে তোলা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলাব্যাপী বৃহৎ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়।

জানা যায়, দেশের ছয়টি বিশেষ জেলায় দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা গড়ে তোলার সরকারি উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পরিচালিত এ কার্যক্রমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য জেলা গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নাগরিকদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানানো হয়। পাশাপাশি আশপাশে কোথাও আবর্জনা জমে থাকলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তা অপসারণে সক্রিয়ভাবে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নারায়ণগঞ্জজুড়ে একযোগে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ, ২৫ জুলাই: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলা, পাঁচটি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশন এলাকায় একযোগে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক এ কর্মসূচির মাধ্যমে কর্ম ও শিক্ষার পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্ন জীবনধারা গড়ে তোলা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলাব্যাপী বৃহৎ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়।

জানা যায়, দেশের ছয়টি বিশেষ জেলায় দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা গড়ে তোলার সরকারি উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পরিচালিত এ কার্যক্রমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য জেলা গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নাগরিকদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানানো হয়। পাশাপাশি আশপাশে কোথাও আবর্জনা জমে থাকলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তা অপসারণে সক্রিয়ভাবে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ