বি পি নিউজ ২৪

প্রি-পেইড মিটার, মাদক ও আইনশৃঙ্খলা নিয়ে পশ্চিম কায়েমপুরে মতবিনিময় সভা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রি-পেইড মিটার, মাদক ও আইনশৃঙ্খলা নিয়ে পশ্চিম কায়েমপুরে মতবিনিময় সভা

পশ্চিম কায়েমপুর পঞ্চায়েত ও সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে শুক্রবার (২৪ জুলাই) বাদ এশা এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন হাজী নিজামুল ইসলাম বকুল এবং সঞ্চালনা করেন মেহেদী হাসান শ্যামল।

সভায় এলাকার বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে প্রি-পেইড মিটারের নামে বিদ্যুৎ বিভাগের হয়রানি এবং এ বিষয়ে করণীয়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চুরি, মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক পরিকল্পনা বিশেষ গুরুত্ব পায়।

এ সময় উপস্থিত এলাকাবাসী জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত এলাকা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

প্রি-পেইড মিটার, মাদক ও আইনশৃঙ্খলা নিয়ে পশ্চিম কায়েমপুরে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

পশ্চিম কায়েমপুর পঞ্চায়েত ও সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে শুক্রবার (২৪ জুলাই) বাদ এশা এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন হাজী নিজামুল ইসলাম বকুল এবং সঞ্চালনা করেন মেহেদী হাসান শ্যামল।

সভায় এলাকার বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে প্রি-পেইড মিটারের নামে বিদ্যুৎ বিভাগের হয়রানি এবং এ বিষয়ে করণীয়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চুরি, মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক পরিকল্পনা বিশেষ গুরুত্ব পায়।

এ সময় উপস্থিত এলাকাবাসী জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত এলাকা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ