নারায়ণগঞ্জ প্রতিনিধি: শ্রম আইন অনুযায়ী অর্জিত ছুটির টাকা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জ এলাকায় আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন আনোয়ারা গ্রুপের শ্রমিকরা। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাষাঢ়া-শিমরাইল সড়ক অবরোধ করে রাখায় ওই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ অর্জিত বাৎসরিক ছুটির টাকা ও ঈদ বোনাস শ্রম আইন অনুযায়ী পরিশোধ করছে না। একই প্রতিষ্ঠানের গাজীপুর শাখার শ্রমিকদের তুলনায় নারায়ণগঞ্জের শ্রমিকদের কম অর্থ দেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেন। এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
কারখানার শ্রমিক আল আমিন জানান, গাজীপুর শাখায় যেখানে অর্জিত ছুটির বাবদ ৭ হাজার ৪০০ টাকা দেওয়া হচ্ছে, সেখানে নারায়ণগঞ্জে দেওয়া হচ্ছে মাত্র ৩ হাজার ৫০০ টাকা। এছাড়া ঈদ বোনাসও মূল বেতনের সমপরিমাণ দেওয়া হচ্ছে না। দাবি আদায়ে পূর্বেও আন্দোলন করা হলেও সাড়া না পাওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে চাষাঢ়া থেকে কিল্লারপুল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে অনেক যানবাহনকে খানপুর ও বিবি মরিয়ম স্কুলসংলগ্ন বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা যায়।
বিকেল ৪টার দিকে জেলা প্রশাসন, শিল্প পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার একই দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করেন শ্রমিকরা। সে সময় মালিকপক্ষের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলেন তারা। বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে শ্রমিকদের ভয় দেখিয়েছেন বলেও অভিযোগ করেন কয়েকজন শ্রমিক।
শনিবার শ্রমিকরা জেলা প্রশাসন ও বিকেএমইএর কাছে ১১ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে আনোয়ারা গ্রুপের সব কারখানায় সমান হারে অর্জিত বাৎসরিক ছুটির টাকা প্রদান, মূল বেতনের সমপরিমাণ ঈদ বোনাস এবং দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের সার্ভিস চার্জ পরিশোধ।
ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, জেলা প্রশাসন, শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিকেএমইএর প্রতিনিধিদের উপস্থিতিতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। শ্রমিকরা তাদের ১১ দফা দাবি তুলে ধরলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও জানান, দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন শ্রমিকরা।
এদিকে, অভিযোগের বিষয়ে আনোয়ারা গ্রুপের মালিকপক্ষের বক্তব্য জানতে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) রবিউল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কারখানায় প্রবেশ করেও সাংবাদিকরা কর্তৃপক্ষের কোনো বক্তব্য নিতে পারেননি।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন