বি পি নিউজ ২৪

ফতুল্লা থানা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লা থানা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাড়ি ভূঁইয়া।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ নারায়ণগঞ্জ জেলা, থানা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনকে ঘিরে কৃষকদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফতুল্লা থানা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাড়ি ভূঁইয়া।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ নারায়ণগঞ্জ জেলা, থানা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনকে ঘিরে কৃষকদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ