ব্যবসায়িক নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’-এ ‘বিজনেস লিডারশিপ এক্সিলেন্স’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগ।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে আয়োজিত ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’ ও কালচার ফেস্টিভ্যাল অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব, বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ানসহ দেশের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সমাজকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশন জানিয়েছে, ব্যবসায়িক নেতৃত্ব, সাফল্য ও বিশেষ অবদানের বিবেচনায় অ্যাওয়ার্ড সিলেকশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ সোহাগকে ‘বিজনেস লিডারশিপ এক্সিলেন্স’ ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়।
সম্মাননা গ্রহণের পর মোহাম্মদ সোহাগ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও ব্যবসায়িক উৎকর্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মোহামদ সোহাগ বর্তমানে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন