বি পি নিউজ ২৪

পাঁচ মামলার আসামি জগৎ ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাঁচ মামলার আসামি জগৎ ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মামলার আসামি শামীম হাসান জগৎ (২৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শামীম হাসান জগৎ উপজেলার দাউদেরগাঁও (উলুকান্দি) এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি বাজার এলাকায় আক্তার মিয়ার মুদির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জগতের বিরুদ্ধে পূর্বে পাঁচটি মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

পাঁচ মামলার আসামি জগৎ ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মামলার আসামি শামীম হাসান জগৎ (২৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শামীম হাসান জগৎ উপজেলার দাউদেরগাঁও (উলুকান্দি) এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি বাজার এলাকায় আক্তার মিয়ার মুদির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জগতের বিরুদ্ধে পূর্বে পাঁচটি মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ