ডিপিডিসির খননকাজের কারণে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
বুধবার তিনি সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখে সংস্কারকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ডিপিডিসির খননকাজের পর দীর্ঘ সময় ধরে সড়কটি যথাযথভাবে সংস্কার না হওয়ায় স্থানীয় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী এবং পণ্যবাহী যানবাহনের চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। জনদুর্ভোগ বিবেচনায় সদর উপজেলা পরিষদের উদ্যোগে সড়কটি মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সড়কের গুরুত্বপূর্ণ ও সরু কয়েকটি অংশ অন্তত চার ফুট প্রশস্ত করার জন্য ইউএনওর কাছে মৌখিক আবেদন জানান। তিনি বলেন, টেকসই সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় স্থানে সড়ক প্রশস্ত করা হলে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনসাধারণের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়দের প্রস্তাব অনুযায়ী সড়ক প্রশস্তকরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং দেলপাড়া-চিতাশাল সড়কটি দ্রুত নিরাপদ ও জনচলাচলের উপযোগী হয়ে উঠবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন