বি পি নিউজ ২৪

চিকিৎসা, খাবার ও ওষুধ সরবরাহ পর্যবেক্ষণে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে টিপু

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চিকিৎসা, খাবার ও ওষুধ সরবরাহ পর্যবেক্ষণে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে টিপু

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা খানপুর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, খাবারের মান, সময়মতো ওষুধ সরবরাহ এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের সেবার মান ও রোগীদের প্রাপ্ত সুবিধা সম্পর্কে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চিকিৎসা, খাবার ও ওষুধ সরবরাহ পর্যবেক্ষণে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে টিপু

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা খানপুর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, খাবারের মান, সময়মতো ওষুধ সরবরাহ এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের সেবার মান ও রোগীদের প্রাপ্ত সুবিধা সম্পর্কে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ