নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় র্যাব-১১ এর অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে একটি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বাসটি থামানোর পর যাত্রীবেশে থাকা চারজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকার মো. রুবেল (৩০) ও তার স্ত্রী মোছা. হীরামনি (২৬), এবং ঈদগাঁও উপজেলার পূর্ব গাজালিয়া এলাকার নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।
র্যাব জানায়, সীমান্তবর্তী কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান ঢাকায় নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ইয়াবাসহ চারজনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দম্পতি সেজে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন