ফতুল্লার আলীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ফতুল্লা থানাধীন আলীগঞ্জ রেলসেতুর ৯২ নম্বর পিলারের সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা ও পারভেজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া কবির মল্লিক (২৬)কে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানার অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন